ক্রীড়া ডেস্ক
ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে মাঠে কেমিস্ট্রি ভালো থাকলেও ড্রেসিংরুমে তার বিপরীত ছবি: সংগৃহীত
ড্রেসিংরুমে মারামারিতে আহত হয়ে হাসপাতালে ভালভের্দে। এর মাঝে ক্লাব কতৃপক্ষের সিদ্ধান্ত ভালভার্দে ও চুয়ামেনি কে সাসপেন্ড করার।
গত মঙ্গলবার ট্রেনিং সেশনে ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তারই জেরে আজ ট্রেনিং সেশনের পর ড্রেসিং রুমে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে চুয়ামেনির ধাক্কায় পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পেয়েছেন ভালভার্দে। তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় রিয়াল মাদ্রিদ ক্লাব কতৃপক্ষ মোটেও খুশি নয়। তারা জানিয়েছে "এটি ক্লাব ও দলের মধ্যেকার শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
এই সিদ্ধান্তের পরপরই ক্লাব অফিসিয়ালস থেকে তথ্য আসে ঘটনায় জড়িত চুয়ামেনি ও ভালভার্দে-কে ক্লাব থেকে সাসপেন্ড করার।
তবে এই সাসপেন্ড কি স্থায়ী নাকি অনির্দিষ্টকালের জন্য তা জানতে এখনো ক্লাবের অফিসিয়াল প্রেস কনফারেন্সের অপেক্ষায় আছেন ভক্তবৃন্দ।