Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ নওয়াপাড়ায় ব্যবসায়ি আনিছুর হত্যায় বিক্ষোভ সমাবেশ

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে দিনব্যাপী ব্যবসায়িদের দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন, জানাজা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৯:১৬ পিএম
হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে দিনব্যাপী ব্যবসায়িদের দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন, জানাজা অনুষ্ঠিত

হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে দিনব্যাপী ব্যবসায়িদের দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন, জানাজা অনুষ্ঠিত. ছবি: ধ্রুব নিউজ

অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে ব্যবসায়ি আনিছুর রহমান হত্যার ঘটনায় বাজারের ব্যবসায়িরা দিনব্যাপী কর্মবিরতি পালন ও দোকানপাট বন্ধ  রাখেন। দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ আসর নিহতের

নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (৭ মে)  নওয়াপাড়া রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন ঢালাই সড়কে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মাদরাসা সংলগ্ন আনিস ট্রেড ভ্যালি মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আনিসুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। ব্যবসায়িক কারণে তিনি দীর্ঘদিন ধরে অভয়নগরের গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি নওয়াপাড়া বাজারের সার আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ব্যক্তিগত ম্যানেজার রেজাউল করিম এবং স্যানিটারি মিস্ত্রি আলমগীর কবীর জানান, বুধবার মাগরিবের নামাজের আগে আনিছ ট্রেড ভ্যালি মার্কেটের সামনে তারা আনিছুর রহমানের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পীরবাড়ীর সন্তান শাহ জুনায়েদ'র ছেলে শাহ মাহমুদের নেতৃত্বে ৫ থেকে ৬ জন যুবক সেখানে এসে মার্কেটের ঘর ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

একপর্যায়ে শাহ মাহমুদ কোমর থেকে  একটি চাইনিজ কুড়াল বের করে  আনিছুর রহমানের মুখমণ্ডলে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া ও আশপাশের এলাকার ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন জামে মসজিদ সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে নওয়াপাড়া সার, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গণি সরদারের সভাপতিত্বে এবং ব্যবসায়ী নেতা মশিউর রহমান মশির সঞ্চালনায় বক্তব্য রাখেন— সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, ব্যবসায়ী নেতা আবু নঈম মোড়ল, রেজাউল ইসলাম মোল্লা, হাবিবুর রহমান ও সরদার শরীফ হোসেন।

পরে বাদ আছর নওয়াপাড়া রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন ঢালাই সড়কে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সার কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গণি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, থানা জামায়াতের আমির সরদার শরীফ হোসেন, জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের শেয়ারহোল্ডার আনিসুর রহমান ওরফে ছোট আনিসসহ মরহুমের একমাত্র ছেলে শুভ এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী ও মুসল্লি অংশগ্রহণ করেন।

এ সময় নওয়াপাড়ার ব্যবসায়ীরা দিনব্যাপী কর্মবিরতি ও দোকানপাট বন্ধ রেখে জানাজায় অংশ নেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নওয়াপাড়া এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)