Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৫ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রিয়াল মাদ্রিদে কোণঠাসা এমবাপ্পে: সতীর্থদের সাথে বাড়ছে দূরত্ব

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ১১:৩৬ এ এম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০১:৩৬ পিএম
রিয়াল মাদ্রিদে কোণঠাসা এমবাপ্পে: সতীর্থদের সাথে বাড়ছে দূরত্ব

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

রিয়াল মাদ্রিদে সময়টা ভালো যাচ্ছে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই মাঠ এবং মাঠের বাইরে তার আচরণ নিয়ে সতীর্থদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফরাসি সংবাদমাধ্যম লেকুইপ-এর দাবি অনুযায়ী, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের "অহংকারী" আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন দলের অনেক খেলোয়াড়।

প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে বর্তমানে মাঠ এবং মাঠের বাইরে প্রচণ্ড আত্মকেন্দ্রিক আচরণ করছেন, যা দলের অভ্যন্তরীণ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দলে তাকে দেওয়া অতিরিক্ত সুযোগ-সুবিধা নিয়ে বাকি ফুটবলারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অনুশীলনের সময় এক কর্মীর সাথে অভদ্র আচরণ করা এবং দলের মধ্যাহ্নভোজে ৪০ মিনিট দেরি করে আসার পরও কোনো শাস্তি না পাওয়ায় সতীর্থরা তার ওপর বেশ বিরক্ত।

দলের মধ্যে এমবাপ্পে ক্রমশ একা হয়ে পড়ছেন। বর্তমানে কেবল তার স্বদেশী খেলোয়াড় ফেরলান্ড মেন্ডি, অরেলিয়েঁ চুয়ামেনি এবং এদুয়ার্দো কামাভিঙ্গার সাথেই তার সুসম্পর্ক বজায় রয়েছে। বাকিদের থেকে তিনি অনেকটাই বিচ্ছিন্ন।

সম্প্রতি রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের চোট পাওয়া নিয়ে নতুন গুঞ্জন ছড়িয়েছে। স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, এই চোট আসলে ক্লাব ও সতীর্থদের থেকে দূরে থাকার একটি অজুহাত মাত্র। শোনা যাচ্ছে, তিনি রিয়ালের বর্তমান পরিবেশে হাঁপিয়ে উঠেছেন এবং কিছুটা বিরতি চাইছেন।

দলের আরেক তারকা জুড বেলিংহামের সাথে এমবাপের একাধিকবার বাদানুবাদ হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দলের মূল ফোকাস ভিনিসিয়ুস জুনিয়রের ওপর থাকায় বর্তমান কোচ আরবেলোয়ার প্রতিও তিনি নাখোশ। তবে ট্রফিহীন মৌসুম কাটানোর পর আরবেলোয়ার বিদায় প্রায় নিশ্চিত, যা এমবাপ্পের জন্য স্বস্তির কারণ হতে পারে। অন্যদিকে, কোচের বিদায়ের খবরে ভিনিসিয়ুসের সাথে ক্লাবের সম্পর্কের সমীকরণও বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)