Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৭:২৮ পিএম
যশোরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন

সারাদেশের সাথে একযোগে যশোরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়। ছবি: ধ্রুব নিউজ

সারাদেশের সাথে একযোগে যশোরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সূচনা হয়। সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ক্রীড়াঙ্গনের ভিত্তি তৈরি হয় স্কুল পর্যায় থেকেই। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে নতুন কুঁড়ি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবার প্রথমবারের মতো ক্রীড়া ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটানো হয়েছে। এর ফলশ্রুতিতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র আমূল পরিবর্তন হবে।”

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,যশোর জেলা বিএনপি সভাপতি, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা বিএনপি সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক খেলোয়াড় ও শিক্ষার্থীরা মনে করছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)