Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাদক ট্যাপেন্টাডলসহ বাসযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৮:২১ পিএম
মাদক ট্যাপেন্টাডলসহ বাসযাত্রী আটক

যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৬ হাজার ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ছবি: ধ্রুব নিউজ

যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৬ হাজার ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার যশোর-মাগুরা সড়কের মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আওয়াল মোল্যার ছেলে রবিউল ইসলাম।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সদরের মনোহরপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী রবিউল ইসলামকে সন্দেহজনকভাবে আটক করে তার কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ১ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে আটক রবিউল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। যশোর কোতোয়ালি থানা পুলিশ বিকেলে রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)