Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ১০:২০ এ এম
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়ের দ্রুত ফিফটি বাংলাদেশকে সহজ জয় এনে দেয় ছবি: গেটি ইমেজ স্পোর্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। যদি আজ জয় পাওয়া যায়, তবে কিউইদের বিপক্ষে একই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে এই সিরিজে বাংলাদেশের পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। এর আগে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। এখন টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজটিও নিজেদের করে নেওয়া। তবে গত কয়েকদিনের আবহাওয়ার যে মেজাজ, তাতে আজও মাঠের লড়াইয়ের চেয়ে আকাশের দিকেই বেশি তাকিয়ে থাকতে হতে পারে দর্শকদের।

প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশের মিডল অর্ডার ছিল অসাধারণ। তাওহীদ হৃদয়, শামীম হোসেন এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটিং দৃঢ়তায় ২ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও তানজিদ হাসানের মন্থর ব্যাটিং কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাওয়ারপ্লে-তে রানের গতি বাড়াতে এই দুই তরুণ ব্যাটারকে আজ আরও আক্রমণাত্মক হতে হবে।

অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে টপ অর্ডারে কাটিন ক্লার্ক এবং ডেন ক্লিভার দ্রুত ফিফটি করলেও পরের ব্যাটাররা সেই ছন্দ ধরে রাখতে পারেননি। অধিনায়ক নিক কেলি ছাড়া আর কেউ মিডল অর্ডারে দাঁড়াতে না পারায় ২০০ রানের সম্ভাবনা জাগিয়েও তারা ১৮২ রানে আটকে যায়। নিউজিল্যান্ডের অনভিজ্ঞ বোলিং আক্রমণ বাংলাদেশের ব্যাটারদের ওপর খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি গত ম্যাচে।

নজরে থাকবেন যারা

পারভেজ ইমন ও শামীম হোসেনের সাম্প্রতিক ফর্ম দলের জন্য বড় স্বস্তির বিষয়। বিশেষ করে মিডল অর্ডারে পারভেজের নতুন রূপ এবং শামীমের উদ্ভাবনী শটগুলো কিউই বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে।

বিশ্বের অন্যতম অভিজ্ঞ লেগ-স্পিনার হিসেবে ইশ সোধির দিকে তাকিয়ে থাকবে কিউই শিবির। প্রথম ম্যাচে বেশ খরুচে থাকলেও মিরপুরের স্পিন সহায়ক উইকেটে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। টিম সাউদির সাথে যৌথভাবে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের জাত চেনাতে চাইবেন তিনি।

বৃষ্টি যদি বাগড়া না দেয়, তবে মিরপুরের চেনা কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশই ফেভারিট। একঝাঁক তারকা ক্রিকেটারহীন নিউজিল্যান্ডের বিপক্ষে আজ জয় পেলে দেশের ক্রিকেটে এক নতুন অধ্যায় রচিত হবে। তবে সব পরিকল্পনাই এখন নির্ভর করছে মেঘলা আকাশের মর্জির ওপর।

এক নজরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল

বাংলাদেশঃ নুরুল হাসান সোহান (উইকেট-কিপার), নাসুম আহমেদ, লিটন দাস (ক্যাপ্টেন,উইকেট-কিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন, পারভেজ হাসান ইমন, তানজীম হাসান সাকিব, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন।

নিউজিল্যান্ডঃ টম ল্যাথাম (ক্যাপ্টেন,উইকেট কিপার), ইশ সোধী, ডেন ক্লিভার, ব্লেয়ার টিকনার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, বেন সিয়ারস, নাথান স্মিথ, বেন লিস্টার, কাটেনে ক্লার্ক, ম্যাথেউ ফিশার, জেডেন লেনক্স, টিম রবিনসন, মুহাম্মাদ আব্বাস, বেভন জ্যাকবস।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)