Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ বাংলাদেশ–নিউজিল্যান্ড টি–টুয়েন্টি সিরিজ

বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং বেছে নিল

❒ গ্লানি মুছতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াবার ম্যাচ আজ

ধ্রুব স্পোর্টস ডেস্ক ধ্রুব স্পোর্টস ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০১:২০ পিএম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০১:৫৬ পিএম
বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং বেছে নিল

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াসের গ্লানি বাদ দিলে টি–টুয়েন্টিতে বাংলাদেশ দল সেরা বছর কাটিয়েছে ২০২৫ সালে। গত অক্টোবরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে যে গ্লানি তাদের সইতে হয়েছে, আজ সেই একই মাঠে শুরু হচ্ছে আরেকটি টি–টুয়েন্টি সিরিজ, বাংলাদেশের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশটসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করবেন।

নিউজিল্যান্ডের হয়ে টসে নেমেছেন নিক কেলি। ৫ টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই অধিনায়কত্ব করতে হচ্ছে। গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম।

আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে যে বাংলাদেশ ভিন্ন কিছু চাইবে, তা বলাই বাহুল্য। তা টি–টুয়েন্টি সিরিজে চট্টগ্রামের উইকেট কেমন হবে? পরিসংখ্যান থেকে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় টি–টুয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের ১০টি সর্বোচ্চ দলীয় সংগ্রহের ৮টিই এই মাঠে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু তিন টু–টুয়েন্টির সিরিজেও ব্যাটসম্যানদের জন্য রানপ্রসবা উইকেটই হওয়ার কথা প্রথম দুই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে। অবশ্য আবহাওয়া যদি সেই সুযোগ দেয়, তাহলে। গত কয়েক দিন তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা চট্টগ্রামে কাল বিকেল ও সন্ধ্যায় বয়ে গেছে ঠান্ডা বাতাস, আকাশে মেঘও ছিল। পূর্বাভাস অনুযায়ী কাল রাতেই বৃষ্টি হওয়ার কথা চট্টগ্রামে। সেই সম্ভাবনা কিছুটা আছে আজ প্রথম টি–টুয়েন্টির দিনও।

দুই বছর পরের টি–টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। সে অনুযায়ীই নিউজিল্যান্ড সিরিজের টি–টুয়েন্টি দলে ডাকা হয়েছে রিপন মন্ডল আর আবদুল গাফফারকে। গত দুই দিন চট্টগ্রামে তাদের ঘিরেই আগ্রহ ছিল বেশি। গতকাল অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, দুজনকেই এই সিরিজে ম্যাচ খেলারও সুযোগ চান তারা।

ব্যাটিংয়ে সর্বশেষ সিরিজের মতো মিডল অর্ডারেই থাকবেন পারভেজ হোসেন। পাওয়ারপ্লের পর স্পিন বোলিংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে দলের রানের চাকা সচল রাখবেন, এই প্রত্যাশা থেকে আগের সিরিজে ওপেনিং থেকে তাকে আনা হয় ৪ নম্বরে। সেই পরীক্ষা এবারও চলমান থাকবে।

তাই বলে এটা ভাবার সুযোগ নেই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কি বাংলাদেশ পরীক্ষা–নিরীক্ষাকেই প্রাধান্য দিচ্ছে বেশি। বাংলাদেশে যতই দ্বিতীয় সারির দল আসুক, সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে নিউজিল্যান্ড।

কাল সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক টম ল্যাথাম আরেকবার মনে করিয়ে দিয়েছেন, এই দলটা আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অনভিজ্ঞ হলেও এখানে এমন কিছু ক্রিকেটার আছেন, যারা দুনিয়াজুড়ে খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ টি–টুয়েন্টি খেলে বাংলাদেশের জয় মাত্র ৪টি।

আর টি–টুয়েন্টি সংস্করণটাই তো এমন, যেখানে পার্থক্য গড়ে দিতে যথেষ্ট দু–একজনই। নিউজিল্যান্ডের বিপক্ষে তাই সতর্কই থাকতে চান অধিনায়ক লিটন, ‘যেভাবে আমরা এত দিন ধরে অন্যান্য দলের সঙ্গে খেলে এসেছি, সেভাবেই খেলব। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ টি–টুয়েন্টি খেলে বাংলাদেশের জয় মাত্র ৪টি। ওয়ানডে সিরিজ হেরে গেলেও টি–টুয়েন্টির আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে আত্মবিশ্বাস জোগাচ্ছে দুই দলের এই টি–টুয়েন্টি ইতিহাস। ল্যাথাম বলেছেন, ‘খেলোয়াড়দের ওই বিশ্বাসটা দিতে হবে, তারা মাঠে গিয়ে স্বাভাবিক খেলাটা খেললে আর নিজেদের ঠিকঠাক মেলে ধরলেই হবে। তা করতে পারলেই আমরা ম্যাচ জেতার মতো জায়গায় যেতে পারব।’

সিরিজ জিততে আজ প্রথম ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। বাংলাদেশ কি তা করতে পারবে— প্রশ্নটা ঠিক এভাবেই করা হয় বাংলাদেশ অধিনায়ককে। সংবাদ সম্মেলনের চেয়ার থেকে উঠতে উঠতে মুখে চওড়া হাসি নিয়ে তার প্রতিশ্রুতি, ‘চেষ্টা করব ভাইয়া।’

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)