Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মাঠের বাইরে থেকেও “তিন হার” মোস্তাফিজের!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১১:০৯ এ এম
মাঠের বাইরে থেকেও “তিন হার” মোস্তাফিজের!

গতকাল মাঠের বাইরে থেকেও নিজ দলের তিনটি পরাজয় দেখছেন মোস্তাফিজুর রহমান ছবি: সংগৃহীত

গতকালকের দিনটা মোস্তাফিজুর রহমানের জন্য মোটেও সুখকর ছিল না। তবে বল হাতে রান বিলিয়ে কিংবা উইকেটের অভাবে নয়, বরং মাঠের বাইরে দর্শক হয়েই এক বিষাদময় দিন পার করেছেন বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’। নিজ দেশের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের বর্তমান ও সাবেক (সম্ভাব্য) দলগুলোর হার ড্রেসিংরুমে বসে দেখতে হয়েছে তাকে।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে নামার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু শেষ মুহূর্তে ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় তিনি দল থেকে ছিটকে যান। তার পরিবর্তে সুযোগ পান আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটারদের ব্যর্থতায় ২৪৭ রান তাড়া করতে গিয়ে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২৬ রানের হার সঙ্গী হয় মোস্তাফিজের দলের।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ এবার খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। নিউজিল্যান্ড সফরের জন্য জাতীয় দলে যোগ দেওয়ার আগে তিনি দলটির হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন। গতকাল লাহোর মুখ থুবড়ে পড়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। প্রথমে ব্যাট করে লাহোর মাত্র ১৩৪ রানে অলআউট হলে, কোয়েটা মাত্র ১৬.১ ওভারেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়।

গল্পটা একটু ভিন্ন হলেও কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজের দল হিসেবেই গণ্য করা হচ্ছে। গত নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে নানা নাটকীয়তা আর উগ্রবাদীদের তৈরি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজের সেই ‘সাবেক’ দলটিও গতকাল হেরেছে গুজরাট টাইটানসের কাছে। কলকাতার দেওয়া ১৮০ রানের লক্ষ্য গুজরাট টপকে যায় ১৯.৪ ওভারে। চলতি মৌসুমে বৃষ্টির ম্যাচটি বাদে খেলা ৫টি ম্যাচেই হারের মুখ দেখল কলকাতা।

সব মিলিয়ে মোস্তাফিজের জন্য গতকালকের দিনটি ছিল আক্ষরিক অর্থেই ‘পরাজয়ের হ্যাটট্রিক’। ইনজুরির কারণে নিজে খেলতে না পারা আর চোখের সামনে নিজের দলগুলোর হার দেখা—সব মিলিয়ে সময়টা যেন কিছুতেই কাটছিল না এই বাঁহাতি পেসারের।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)