Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চার নতুন মুখ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১০:৪৮ এ এম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ১০:৫৯ এ এম
বাংলাদেশ সফরে পাকিস্তান দলে চার নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে সিরিজে থাকছেন সম্পূর্ণ নতুন মুখ আজান আওয়াইস ছবি: আইসিসি

বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজের সবচেয়ে বড় চমক হিসেবে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। গত মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সরফরাজকে ঘিরেই এখন পাকিস্তানের নতুন পরিকল্পনা। সরফরাজ আহমেদের পাশাপাশি পাকিস্তানের ব্যাকরুম স্টাফে যুক্ত হয়েছেন আরও দুই সাবেক তারকা। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন আসাদ শফিক এবং বোলিং কোচ হিসেবে থাকছেন গতির তারকা উমর গুল। উল্লেখ্য, সরফরাজ এর আগে পাকিস্তান শাহিনসের মেন্টর হিসেবে কাজ করেছেন এবং তার নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।

বাংলাদেশ সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার তরুণ ক্রিকেটার: আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং গাজী ঘরি।

এই চারজনের মধ্যে একমাত্র উইকেটকিপার-ব্যাটার গাজী ঘরির আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে; গত মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে একটি ওয়ানডে খেলেছিলেন তিনি।

সিরিজ ও প্রস্তুতি সূচি

শান মাসুদের নেতৃত্বে পাকিস্তান দল ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে ঢাকাতে এবং দ্বিতীয় টেস্টটি হবে ১৬ মে সিলেটে। পিএসএল শেষ করে ক্রিকেটাররা সরাসরি দলে যোগ দেবেন। করাচিতে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প।

একনজরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজী ঘরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আঘা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)