Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নেইমারের বিশ্বকাপ স্বপ্ন আবারও অনিশ্চিত !

ধ্রুব স্পোর্টস ডেস্ক ধ্রুব স্পোর্টস ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ,২০২৬, ০১:৪৫ পিএম
নেইমারের বিশ্বকাপ স্বপ্ন আবারও অনিশ্চিত !

ছবি: সংগৃহীত

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার এর বিশ্বকাপে খেলার স্বপ্ন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি যে দল ঘোষণা করেছেন, সেখানে নেই নেইমারের নাম।

মার্চের ২৬ তারিখ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়া এর বিপক্ষে ম্যাচ, এই দুই লড়াইয়ে হবে ১৮ মে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি।

দল থেকে বাদ পড়ায় সাও পাওলোতে এক অনুষ্ঠানে নেইমার হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, তিনি খুবই দুঃখিত ও মন খারাপ করেছেন, তবে নিজের লক্ষ্য থেকে সরে যাননি। নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলে তিনি দলে ফেরার আশা রাখছেন।

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৭৯ গোল) ২০২৩ সালের অক্টোবর মাস থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। তখন তিনি হাঁটুর গুরুতর চোটে (ACL ও মেনিস্কাস) পড়েন। সম্প্রতি সিরি আঁ লীগের ক্লাব করিন্থিয়ান্স এর বিপক্ষে একটি ম্যাচে ৯০ মিনিট খেললেও তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না।

আনচেলত্তি স্পষ্ট করে বলেন, নেইমার এখনো পুরোপুরি ফিট নন বলেই তাকে দলে রাখা হয়নি। তবে তিনি এও বলেন, যদি নেইমার শতভাগ ফিট হয়ে ওঠেন, তাহলে বিশ্বকাপে তার সুযোগ এখনও রয়েছে।

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক, যিনি লিগ ওয়ান এর ক্লাব ওলিম্পিক লায়ন এ যোগ দেওয়ার পর ভালো ফর্মে আছেন, তাকে দলে ডাকা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন আইগর থিয়াগো।

আক্রমণভাগে নেতৃত্ব দেবেন রাফিনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র। তাদের সঙ্গে আছেন হোঁয়াও পেদ্রো ও ম্যাথিউস কানহা। তবে মিডফিল্ডার লুকাস পাকেতা বাদ পড়েছেন, অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার ক্যাসেমিরো দলে ফিরেছেন।

আনচেলত্তি জানান, বিশ্বকাপের আগে দলকে টেকনিক্যাল, শারীরিক ও মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত করা হচ্ছে। ভালো পারফরম্যান্স করা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ব্রাজিল ফুটবল ফেডারেশন তার সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়াতে চায়, এবং তিনি নিজেও এতে আগ্রহী।

ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কো এর বিপক্ষে। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং হাইতি।

সব মিলিয়ে, নেইমারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুত ফিট হয়ে নিজের ফর্ম প্রমাণ করা,তবেই হয়তো শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন তিনি। 

ধ্রুব/এস.আই 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)