Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ড্যাব-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ মার্চ,২০২৬, ০৯:২৩ পিএম
যশোরে ড্যাব-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর পৌর কমিউনিটি সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর পৌর কমিউনিটি সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট  সাবেরুল হক সাবু এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র সহসভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সহসভাপতি ডা. আবু সায়েম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. মো. রফিকুল হক বাবলু, উপদেষ্টা ডা. মেজবাহ উর রহমান, ড্যাব যশোরের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু আহসান লালটু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. বাসেদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. এস এম আকরামুজ্জামান, ডা. শহীদুল হক রাহাত ও ডা. মো. আবদুল্লাহ আল মামুন; সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক এবং ডা. ইব্রাহিম রহমান বাবু।

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদস্য ও সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক এহতেশাম পরাগ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএ-এর সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল কালাম আজাদ লিটু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এইচ এম আহসান হাবিব, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক ডা. মো. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সাধারণ সম্পাদক ডা. এস এম নাজমুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ, ডা. ফয়েজ আহমেদ, ডা. মো. আজিজুল ইসলামসহ প্রায় ৫০০ চিকিৎসক।

ইফতারের পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন হাসপাতালের ইএনটি কনসালট্যান্ট ডা. মো. তমিজ উদ্দিন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)