Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২২ বছর আগে শচীনকে ভুল আউট দিয়েছিলাম : স্টিভ বাকনারের স্বীকারোক্তি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:২১ পিএম
২২ বছর আগে শচীনকে ভুল আউট দিয়েছিলাম : স্টিভ বাকনারের স্বীকারোক্তি

২২ বছর আগের সেই ম্যাচে শচীনকে আউট দিয়ে বিতর্কিত হয়েছিলেন স্টিভ বাকনার। ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অবশেষে মুখ খুললেন খ্যাতিমান সাবেক আম্পায়ার স্টিভ বাকনার। তিনি স্বীকার করেছেন, ২০০৩–০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে শচীন টেন্ডুলকারকে এলবিডব্লিউ দেওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল।

সেই ম্যাচের প্রথম ইনিংসে টেন্ডুলকার মাত্র তিন বল খেলেছেন, রানের খাতা খুলতে পারেননি। এমন সময় অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পির একটি বল তিনি ছেড়ে দিতে যান, কিন্তু বলটি প্যাডে লাগে। অস্ট্রেলিয়ানরা জোরালো আবেদন করলে বাকনার আঙুল তুলে আউট দেন। সিদ্ধান্তে হতবাক হয়ে যান টেন্ডুলকার। টেলিভিশনের সামনে বসা কোটি কোটি দর্শকও বিস্মিত হন।

দুই দশকের বেশি সময় পর ৭৯ বছর বয়সী বাকনার সেই সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘আমি জানি যে, শচীন টেন্ডুলকারকে এলবিডব্লিউ দেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। কিন্তু আজও মানুষ প্রতিদিন সেটা নিয়ে কথা বলে। কেন আমি তাকে আউট দিলাম? সে কি সত্যিই আউট ছিল? মানুষের জীবনে ভুল হয়। আমি মেনে নিয়েছি এটা একটা ভুল ছিল, আর জীবন এগিয়ে যায়।’

বাকনার স্বীকার করেছেন, বলটি স্পষ্টভাবে স্টাম্প মিস করছিল এবং টেন্ডুলকারকে আউট দেওয়া উচিত ছিল না। তার এই বক্তব্য দীর্ঘ ২২ বছরের বিতর্কের অবসান ঘটাল। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন কিংবদন্তি ক্রিকেট ভাষ্যকার টনি গ্রেগ। সিদ্ধান্তটি দেখে তিনি সরাসরি বলেছিলেন, ‘এটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। বলের বাউন্স আর মুভমেন্টের দিকে লক্ষ্য করুন।’

সেই সময় বাকনারের বিরুদ্ধে টেন্ডুলকারকে নিয়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ উঠেছিল। ফলে ব্রিসবেনের ওই এলবিডব্লিউ শুধু একটি ম্যাচ নয়, পুরো আন্তর্জাতিক ক্রিকেট জগতেই বড় আলোড়ন তুলেছিল। কিছুদিন আগে এ প্রসঙ্গে স্বয়ং শচীন টেন্ডুলকারকে জিজ্ঞেস করা হলে তিনি রসিকতা করে বলেছিলেন, ‘আমি যখন ব্যাট করব, তখন তাকে বক্সিং গ্লাভস পরিয়ে দিন, যাতে তিনি আঙুল তুলতে না পারেন।’

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)