Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ টি-২০ বিশ্বকাপ

ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তানের কঠিন পরীক্ষা আজ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪৯ এ এম
ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তানের কঠিন পরীক্ষা আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের মুখোমুখি হয়ে জিততে পারেনি পাকিস্তান। বৈশ্বিক এই আসরে তিনবার দেখা হলেও সবগুলোতেই হেরেছে তারা। তবে এবার ঘুরে দাঁড়ানোর পালা।

পাকিস্তানি ক্রিকেটারদের ‘ইংরেজ’ দুর্বলতা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে দেখা গেছে যার উদাহরণ। তবে শুধু কথায় নয়, মাঠের ক্রিকেটেও ‘ইংরেজ’ দুর্বলতা রয়েছে ম্যান ইন গ্রিনদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের মুখোমুখি হয়ে জিততে পারেনি পাকিস্তান। বৈশ্বিক এই আসরে তিনবার দেখা হলেও সবগুলোতেই হেরেছে তারা। তবে এবার ঘুরে দাঁড়ানোর পালা।

সেই আরাধ্য সাধন করতে আজ মাঠে নামছে পাকিস্তান। পাল্লাকেলেতে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যান ইন গ্রিনরা মুখোমুখি হবে ইংল্যান্ডের। দুই দলই খেলবে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ।

ম্যাচটা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জের। সেই সাথে নিজেদের সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণের। কেননা এবারের আসরে এখন পর্যন্ত কোনো বড় দলকে হারাতে পারেনি পাকিস্তান।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারালেও একমাত্র পূর্ণ সদস্যের দেশ ভারতের কাছে অসহায়ভাবে হেরে যায় পাকিস্তান। তবে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠে আসে সুপার এইটে।

সুপার এইটের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে বৃষ্টিতে ভেস্তে যায় সেই ম্যাচটা। ফলে পয়েন্ট হয় ভাগাভাগি। এবার দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা।

অন্যদিকে বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটাও হয়েছিল নড়বড়ে। প্রথম ম্যাচে নেপালের কাছে প্রায় হারতে হারতে ৪ রানের জয় পায় তারা। এরপর অবশ্য হেরে বসে এমমাত্র বড় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের কাছে।

শেষ দুই ম্যাচে অবশ্য আরো দুই সহযোগী দেশ স্কটল্যান্ড ও ইতালিকে হারিয়ে দুই নম্বরে থেকে উঠে আসে শেষ আটে। সুপার এইটে এসে ঘুরে দাঁড়িয়েছে থ্রি লায়ন্সরা। প্রথম ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

আজ দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালের দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাবে ইংল্যান্ড। আর বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়েই।

বিশ্বকাপে তিন দেখায় কখনো জেতেনি পাকিস্তান। ২০২২ বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে পাকিস্তানকেই ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড।

আর বিশ্বকাপের বাহিরেও টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী থ্রি লায়ন্সদের। ৩১টি ম্যাচ খেলে ২০টিতে জিতেছে ইংলিশরা। নয়টিতে জয় পেয়েছে পাকিস্তান।

একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। তবে ২০১৫ সালে শারজাহতে টাই হওয়া ম্যাচটি আবার সুপার ওভারে জিতেছিল ইংল্যান্ড।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)