Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শতবর্ষের জন্য ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:৫০ এ এম
শতবর্ষের জন্য ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ছবি: সংগৃহীত

ফুটবলের বাণিজ্যিক স্বত্ব প্রায় শতবর্ষের জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে সঁপে দেওয়ার এক উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০ বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত উদ্যোগ কার্যকর হলে সংশ্লিষ্ট চুক্তির মেয়াদ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত গড়াতে পারত। পাশাপাশি পুরো প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা কর্তাব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বোচ্চ ৫ শতাংশ অংশ সংরক্ষিত রাখার কথাও ভাবা হয়েছিল, যা বিপুল পরিমাণ অর্থের সম্ভাবনার দুয়ার খুলে দিত। ফিফা এবং মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের অভ্যন্তরীণ নথির বরাতে এসব তথ্য সামনে এনেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

​‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) শীর্ষক এই প্রকল্প নিয়ে আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছেছিল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ঠিক কয়েক দিন আগে, গত জুলাই মাসে।

​গত ১৭ জুলাই তৈরি করা একটি অভ্যন্তরীণ ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসে যে, ফিফার আয়োজিত বিভিন্ন আসরের বাণিজ্যিক স্বত্ব একটি লাভজনক সহযোগী প্রতিষ্ঠানের অধীনে হস্তান্তর করার পরিকল্পনা ছিল। এর পরদিন প্রকাশিত আরেকটি নথিতে চুক্তির সময়সীমা ও কাঠামোর বিস্তারিত তুলে ধরা হয়। ওই নথি অনুযায়ী, ১২ বছর পরপর নবায়নের সুযোগ রেখে লাইসেন্সের মেয়াদ সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত দীর্ঘায়িত করার পথ রাখা হয়েছিল। এই নতুন কাঠামোতে ফিফার ৫১ শতাংশ শেয়ার অনির্দিষ্টকাল ধরে রাখার প্রস্তাবও ছিল।

​পরিকল্পনার সবচেয়ে বিতর্কিত ও আলোচিত অংশ ছিল ব্যবস্থাপনা দলের জন্য বিশেষ অংশীদারত্বের ব্যবস্থা। প্রস্তাবিত রূপরেখায় তাদের অনুকূলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৫ শতাংশ ইকুইটি বা শেয়ার বরাদ্দ রাখার কথা বলা হয়েছিল। হিসাব অনুযায়ী, প্রাথমিক ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নের বাইরে প্রতিষ্ঠানের মূল্য প্রতি ১ বিলিয়ন ডলার করে বাড়লে এই ব্যবস্থাপনা তহবিলের সম্ভাব্য আকার দাঁড়াত ৫০ মিলিয়ন ডলার।

​অন্যদিকে, প্রস্তাবিত চুক্তি থেকে সরে দাঁড়ালে কিংবা থ্রাইভ ক্যাপিটালের বদলে অন্য কোনো বিনিয়োগকারীর সঙ্গে সমঝোতা করলে ফিফাকে ২৫০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতে পারত বলে নথিতে উল্লেখ করা হয়েছে। আরও জানা যায়, কোনো ধরনের উন্মুক্ত দরপত্র আহ্বান ছাড়াই বিনিয়োগ প্রস্তাবটি চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং শর্তাবলি প্রণয়নের ক্ষেত্রে ফিফার অর্থ বিভাগ সরাসরি সম্পৃক্ত ছিল না।

​নথির তথ্য অনুযায়ী, এফএফইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল জিয়ান্নি ইনফান্তিনোর। তবে এই উদ্যোগ থেকে তিনি ব্যক্তিগতভাবে কোনো আর্থিক সুবিধা পেতেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুরু থেকেই ফিফা এ ধরনের অভিযোগ ও আশঙ্কা নাকচ করে আসছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)