Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হঠাৎ ফেসবুকে বিভ্রাট

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:১৮ পিএম
হঠাৎ ফেসবুকে বিভ্রাট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৮ টার দিকে এ সমস্যা শুরু হয়।

ডেস্কটপ কম্পিউটার ও স্মার্ট ফোন থেকে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছে।

শুধু বাংলাদেশ না শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে প্রবেশে সমস্যার মুখে পড়েন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। 

সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ইজডাউন- এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিল সমস্যা শনাক্ত হয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অ্যাপে প্রবেশ করতেও সমস্যা দেখা দিচ্ছিল। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশেও শুক্রবার সন্ধ্যার পর থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও অন্যান্য প্ল্যাটফর্মে তারা এ বিষয়ে অভিযোগ করেন।

 তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, কত সময় ধরে সমস্যা চলছে কিংবা কবে নাগাদ সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। ফলে সাময়িক এই বিভ্রাটও ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও উদ্বেগ তৈরি করেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)