Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শাহাদাত বার্ষিকীতে শহীদ আবুল কাশেম পাঠানের কবর জিয়ারতে বিএল কলেজ ছাত্রশিবির

বি.এল কলেজ প্রতিনিধি বি.এল কলেজ প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১০:৪৮ পিএম
শাহাদাত বার্ষিকীতে শহীদ আবুল কাশেম পাঠানের কবর জিয়ারতে বিএল কলেজ ছাত্রশিবির

শহীদ আবুল কাশেম পাঠানের কবর জিয়ারতে বিএল কলেজ ছাত্রশিবির ছবি: ধ্রুব নিউজ

১৯৯৪ সালের ২৩ অক্টোবর খুলনা সিটি কলেজের গেটের সামনে সন্ত্রাসীদের বর্বর হামলায় শাহাদাত বরণ করেছিলেন আবুল কাশেম পাঠান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭০তম শহীদ, সরকারি বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং কলেজ ছাত্র সংসদের নির্বাচিত এজিএস শহীদ আবুল কাশেম পাঠানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখা।

নগরীর বসুপাড়া কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি ইসরাফিল হোসেন, বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, মহানগর প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী, বিএল কলেজ ছাত্রশিবির সভাপতি মাহী চৌধুরী, সেক্রেটারি আবুল কাসেম, খালিশপুর থানা (পূর্ব) সভাপতি মহিউদ্দিন হোসেন, বিএল কলেজের মিডিয়া সম্পাদক নাজমুল কবির, সাহিত্য সম্পাদক তহিদুজ্জামান রনি, বাণিজ্য অনুষদ সভাপতি আমিনুর ইসলাম, সহকারী এইচআরডি সম্পাদক শেখ আবুল হাসান, বাণিজ্য অনুষদ সেক্রেটারি এস কে রায়হান, একাডেমিক ভবন সেক্রেটারি আসাদুল্লাহ আল গালিব প্রমুখ।

কবর জিয়ারত শেষে শহীদ আবুল কাশেম পাঠানসহ ইসলামী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি ইসরাফিল হোসেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)