Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানবদেহে প্রথম শনাক্ত ‘শামোন্ডা’ ভাইরাস, ফ্রান্সে একজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১০:৫৫ পিএম
মানবদেহে প্রথম শনাক্ত ‘শামোন্ডা’ ভাইরাস, ফ্রান্সে একজনের প্রাণহানি

শামোন্ডা ভাইরাস মূলত গবাদিপশুর ভাইরাস ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে এবার নতুন আতঙ্কের নাম ‘শামোন্ডা’ ভাইরাস। ইতিহাসে প্রথমবারের মতো মানুষের শরীরে বিরল এই ভাইরাসের উপস্থিতি মিলেছে এবং আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে ওই ব্যক্তি মারা যান বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ।

​গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি প্রকাশ্যে আনে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ নিয়ে আপাতত সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাণ হারানো ওই ব্যক্তি আগে থেকেই অন্য একাধিক জটিল ও গুরুতর ব্যাধিতে ভুগছিলেন। মূলত দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল অত্যন্ত দুর্বল। এ কারণেই তার দেহে ভাইরাসটি সহজে বাসা বাঁধতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করে জানিয়েছে, সাধারণ জনগণের জন্য ভাইরাসটির সংক্রমণের ঝুঁকি নেই বললেই চলে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার (WOAH) গবেষণা নথি অনুযায়ী, শামোন্ডা মূলত একটি গবাদিপশুবাহিত ভাইরাস। সাধারণত গরু, ঘোড়া, ভেড়া এবং ছাগলের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে থাকে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে গত কয়েক দশক ধরেই গবাদিপশুর মধ্যে এই ভাইরাসের উপস্থিতির রেকর্ড রয়েছে। তবে এর আগে বিশ্বে কখনো কোনো মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

কীভাবে ওই ব্যক্তি এই গবাদিপশুর ভাইরাসে সংক্রমিত হলেন এবং তার মৃত্যুর পেছনে ঠিক কতটা ভাইরাসের হাত ছিল—তা নিশ্চিত হতে জোর তদন্ত ও গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)