Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রায়বাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে শারদ সম্মাননা ও উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৭:৪০ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৭:৫৬ পিএম
রায়বাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে শারদ সম্মাননা ও উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভে ষষ্ঠীর দিনে রায়বাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে এক বর্ণাঢ্য উদ্বোধনী সম্মেলন ও শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার শহরের গয়ারাম সড়ক, বেজপাড়াস্থ রায়বাড়ি দুর্গামন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সামগ্রিক আয়োজনের বিবরণ তুলে ধরেন আয়োজনের মূল রূপকার রায়বাড়ির দীপক কুমার রায়। তিনিই পুরো আয়োজনটি পরিচালনা করেন।

এবারের আয়োজনে যশোরের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে 'শারদ সম্মাননা' ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত অতিথিরা হলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এ জেড এম সালেক। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুল হক মনি, হারুন অর রশিদ, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, ব্যঞ্জন যশোরের সভাপতি আনিসুজ্জামান পিল্টু এবং অ্যাডভোকেট আইয়ুব হোসেন। এছাড়া শারদ সম্মাননার মোড়ক উন্মোচন করেন সাংবাদিক সাজেদ রহমান বকুল।

অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিনিয়র শিক্ষিকা ভারতী রানী দে ও বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ এবং বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আর রশীদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)