Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৭:৩৪ পিএম
যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার

ছবি: ধ্রুব নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বিশেষ অভিযান চালিয়ে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার রাত ১টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বালির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামত বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-৬ কর্তৃপক্ষ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)