নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিটির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জাকির উদ্দিন দোলান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন খানসহ বিজয়ী কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান, কবির হোসেন, কামরুল ইসলাম হেলাল, নূরুল ইসলাম, নূর উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, আব্দুল মালেক, আজিজুর রহমান, কাজী আসাদুজ্জামান মিন্টু, মেহেদী হাসান, ইমদাদুল হক বাবু এবং গোলাম মোস্তোসহ অনন্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করেন। একই সাথে পুস্তক প্রকাশনা ও বিক্রয় ব্যবসার গুণগত মানোন্নয়ন, ব্যবসায়ীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।