Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৩ পিএম
মণিরামপুরে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

ছবি: ধ্রুব নিউজ

যশোরের মণিরামপুরে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মণিরামপুর থানার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের একটি দল খেদাপাড়া এলাকার গালদা গ্রামের তালতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাতক্ষীরা জেলা সদরের বাকাল ইসলামপুর গ্রামের মো. জাহাঙ্গীর গাজীর ছেলে মো. জাহিদ হোসেন (৩০) এবং একই জেলার পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিছুর রহমান ও এএসআই নির্মল গাইনের নেতৃত্বে সংগীয় ফোর্স পুলেরহাট-রাজগঞ্জ রোডের ওয়ালটন শো-রুমের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় যশোর-সাতক্ষীরা অঞ্চলের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদ ও সাজ্জাদকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবিক: যশোরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে ৩ দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মশালা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের ট্রেইনার মুজিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা ও জ্ঞান সমৃদ্ধ করতে এ ধরনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান আরও প্রাণবন্ত, আধুনিক ও কার্যকর হবে যা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)