Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৫০ পিএম
১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন

ছবি: ধ্রুব নিউজ

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করবে নির্বাচন পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তফসিল প্রকাশ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় তফসিল ঘোষণা এবং বিকেল ৫টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত তা নিষ্পত্তি করা হবে। একই দিন সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

পরদিন ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি এবং ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত জমা নেওয়া হবে। ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফি ৫ হাজার টাকা, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে ৩ হাজার টাকা, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে ২ হাজার ৫০০ টাকা এবং সদস্য পদে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৫০০ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মনোনয়নপত্র ক্রয়ের মূল রশিদ জমা দেওয়া বাধ্যতামূলক। ক্লাবটির অনুমোদিত ভোটার তালিকার সদস্যরা এতে প্রার্থী হতে পারবেন। নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করিম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)