Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ৬৪ কৃতী ছাত্রীকে সংবর্ধনা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০১:৪৯ এ এম
কোটচাঁদপুরে ৬৪ কৃতী ছাত্রীকে সংবর্ধনা

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৯ জন এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪৬ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীর সভাপতিত্বে এবং শিক্ষক মো. শফিকুল ইসলাম ও সুবাস কুমার রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ূন কবির।

অনুষ্ঠানে কৃতি ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের মাঝে আনন্দের আমেজ সৃষ্টি হয়।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় তাদের আরও উৎসাহিত করবে। কেবল ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ সাফল্যের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)