Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আলভারেজ-অ্যাটলেটিকো দ্বন্দ চরমে

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ১২:৩৩ এ এম
আলভারেজ-অ্যাটলেটিকো দ্বন্দ চরমে

অ্যাটলেটিকো মাদ্রিদ বোর্ডের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন আলভারেজ ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সম্পর্কের সমীকরণ এখন তলানিতে গিয়ে ঠেকেছে। স্প্যানিশ সাংবাদিক মিগুয়েল আনহেল মেন্দেসের এক বিষদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবের প্রতি এই বিশ্বকাপজয়ী তারকার সাম্প্রতিক আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ বোর্ড। জল এতদূর গড়িয়েছে যে, ফুটবলারকে স্পষ্ট আলটিমেটাম জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ।

​রিপোর্ট অনুযায়ী, অ্যাটলেটিকো মাদ্রিদ পরিচালনা পর্ষদ আলভারেজের সামনে দুটি কঠিন শর্ত বেঁধে দিয়েছে। প্রথমত, তাকে ইংলিশ ক্লাব আর্সেনালের দেওয়া প্রস্তাব মেনে নিয়ে মাদ্রিদ ছাড়তে হবে। আর যদি তিনি তা না করেন, তবে ক্লাবের অফিসিয়াল মাধ্যমে সরাসরি সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং কর্তৃপক্ষের দেওয়া যেকোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা মেনে নিতে হবে।

​একই সাথে অ্যাটলেটিকো বোর্ড কঠোর অবস্থান নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই আলভারেজকে লা লিগার প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না। ক্লাবের এই সিদ্ধান্ত ক্যাটালান ক্লাবটিতে যাওয়ার সমস্ত সম্ভাবনা বাস্তবে শেষ করে দিয়েছে।

​ক্লাব ও ফুটবলারের মধ্যকার এই দ্বন্দ্বে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল রূপ নিয়েছে। গত কয়েকদিন ধরে আলভারেজ নিজের ক্লাব এবং সতীর্থদের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কর্মকর্তা বা সতীর্থদের কোনো ফোন-মেসেজের সাড়া দিচ্ছেন না তিনি, একই সাথে টানা এড়িয়ে যাচ্ছেন দলের অফিশিয়াল ট্রেনিং সেশনগুলো। আলভারেজের এমন অবস্থান ড্রেসিংরুম এবং ক্লাব ডিরেক্টরদের মধ্যে এক অভূতপূর্ব উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে।

​বার্সেলোনাতে যোগ দেওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় তরুণ এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এখন প্রবল কোণঠাসা। একপাশে প্রিমিয়ার লিগের পরাশক্তি আর্সেনালে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরুর সুযোগ, আর অন্যদিকে নিজের ক্লাবের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া—সব মিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং জটিল অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে আছেন হুলিয়ান আলভারেজ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)