Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘বোমা কাদের’ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ১০:১৫ পিএম
যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘বোমা কাদের’ আটক

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল কাদের ওরফে ‘বোমা কাদের’কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের রেল রোড সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আব্দুল কাদের শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রেল রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, আব্দুল কাদেরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘বোমা কাদের’ নামে পরিচিত।
ওসি মাসুম খান আরও জানান, আটকের পর তার বর্তমান কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)