Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ কোটচাঁদপুর

নারীর ভ্যানিটি ব্যাগে  ২ কেজি গাঁজা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১২:৩৬ পিএম
নারীর ভ্যানিটি ব্যাগে  ২ কেজি গাঁজা

ছবি: সংগৃহীত

বাইরে থেকে দেখতে আর দশটা সাধারণ ভ্যানিটি ব্যাগের মতোই। কিন্তু সেটি খুলতেই থ বনে যান পুলিশ সদস্যরা। চোখ কপালে ওঠার মতো অবস্থা! ব্যাগের ভেতর থেকে বের হয়ে এলো খাকি রঙের কস্টেপে পেঁচানো দুই দুই কেজি গাঁজা। ঝিনাইদহের কোটচাঁদপুরে এমনই কায়দায় মাদক বহনের সময় মোসাম্মৎ মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) রাতে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এলাকায় নৈশকালীন টহলে ছিলেন। সোমবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের সাড়াতলা এলাকায় জনৈক মুজাহিদের ড্রাগন খেতের সামনের পাকা রাস্তায় পুলিশ অবস্থান নেয়।

এ সময় সাফদারপুরের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল দেখে পুলিশের সন্দেহ হয়। সংকেত দিলে চালক সটকে পড়ার চেষ্টা করে। কিন্তু গতি সামলাতে না পেরে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই নারী আরোহী। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ছিটকে পড়া নারী আরোহীকে ধরে ফেলে পুলিশ।

আটক নারী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী মোসাম্মৎ মিম (২২)।

পরবর্তীতে উপস্থিত পথচারীদের সামনে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালিয়ে খাকি কস্টেপে মোড়ানো দুটি প্যাকেটে মোট দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিম জানায়, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম মো. হাসান। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বাসিন্দা।

কোটচাঁদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামি হাসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)