নিজস্ব প্রতিবেদক
যশোরে ছাত্রদলের দোয়া মাহফিল ছবি: ধ্রুব নিউজ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোর সদর উপজেলা ও নগর ছাত্রদল।
দোয়া মাহফিলে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রসাশক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার রবিউল ইসলাম, শহিদুল বারী রবু।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ হাসান ইমাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পলাশ খানসহ ১৫ টি ইউনিয়ন ও নগরের ৯ টি ওয়ার্ড এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
ধ্রুব/টিএম