Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের মাদক ব্যবসায়ী সাঈদ হত্যা মামলায় আটক শক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ১২:০৯ এ এম
যশোরের মাদক ব্যবসায়ী সাঈদ হত্যা  মামলায় আটক শক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর

যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাঈদ সরদার ওরফে ‘চশমা সাঈদ’ হত্যা মামলায় আটক জিএম মেহেদী হাসান শক্তির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দিয়েছেন। মেহেদী হাসান শক্তি যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার মৃত কায়েম গাজী ওরফে কামরুল গাজীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, সাঈদ সরদার মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ২৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের  কামগাজীর পুকুরপাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই সময় মেছো সুমন ও রেহিতকে আটক করে। পরে এ হত্যার সাথে জড়িত সন্দেহে মেহেদী হাসান শক্তিকে আটক করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক শক্তির ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)