Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এমপি নজরুলের নারী কেলেঙ্কারি ও শিশু নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৬:৩৯ পিএম
এমপি নজরুলের নারী কেলেঙ্কারি ও শিশু নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

ছবি: ধ্রুব নিউজ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের নারীঘটিত কেলেঙ্কারি এবং সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মিছিল করেছে সচেতন নারী সমাজ।

বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা যেভাবে বাড়ছে, তা চরম উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে অভিযুক্ত এমপি এবং নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িত সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, রাশেদা রহমান, শামসুন নাহার পান্নাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)