Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রামিসা স্মরণে যশোরে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ০৮:৫৬ পিএম
রামিসা স্মরণে যশোরে মোমবাতি প্রজ্বলন

রামিসা স্মরণে - আলোর‌ সন্ধানে’ স্লোগানে শনিবার সন্ধ্যায় যশোর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

‘রামিসা স্মরণে - আলোর‌ সন্ধানে’ স্লোগানে শনিবার সন্ধ্যায় যশোর শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  সামাজিক সচেতনতা ও ন্যায়বিচারের দাবিতে ইয়াভ ফাউন্ডেশন এবং পিপলস পালস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

যশোরকে অরেঞ্জ সিটি ব্র্যান্ডিংয়ের স্বপ্নদ্রষ্টা ও ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন পিপলস পালস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. নাফিস আনজুম রিফাত, জেলা কমিটির সভাপতি মো. ইয়াছির হাসান রেইন, সহ-সভাপতি আলামিন সুমন এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইয়াভ'র ন্যাশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন বুলবুল, বিভাগীয় কো-অর্ডিনেটর মো. রিজওয়ান খান, ইয়াভ কালচারাল ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান ও সম্পাদক পরমা শিকদার পাখি।

কর্মসূচিতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শিশু রামিসাকে স্মরণ করা হয়। একই সঙ্গে সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিবাদী গান ও উন্মুক্ত চিঠি পাঠ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপলস পালস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবির হাওলাদার, ইয়াভ কালচারাল ক্লাবের যুগ্ম সম্পাদক আফিয়া জাহিন মাহী, ইয়াভ স্কোয়াডের ডেপুটি চিফ শাহরিয়ার ইসলাম, আলভী হাসান, শ্রাবন্তী বারই সুচি, মো. আমিনুর, রাহিম, সাদমান আকিব, শাহরিয়ার লিমন ও জেসমিন সামিহা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)