Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্ভুল পরিমাপ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০২:৫০ পিএম
নির্ভুল পরিমাপ নিশ্চিত করতে  সচেতনতা বৃদ্ধির আহ্বান

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে যশোরে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

যশোর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্বে শিল্প, বাণিজ্য, কৃষি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে নির্ভুল পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাপ নিশ্চিত করা না গেলে ভোক্তা অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়ে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে বিএসটিআইকে আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান খান এবং যশোর প্রেস ক্লাব ও বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুন।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিমাপ ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ, ব্যবসায়িক স্বচ্ছতা ও শিল্পোন্নয়নে মেট্রোলজির গুরুত্ব ও কার্যকারিতা তৃণমূল পর্যায়ে তুলে ধরার তাগিদ দেন তারা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)