ধ্রুব নিউজ
জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০ জনকে পুরস্কৃতম করা হয়। ছবি: ধ্রুব নিউজ
এপ্রিল মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নিজ নিজ কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য যশোরের ২০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুলিশ সদস্যদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এপ্রিল মাসের দায়িত্ব পালনে সেরা হিসেবে নির্বাচিত পুরস্কারপ্রাপ্তরা হলেন—শার্শা থানার পরিদর্শক ফারুক আহমেদ, জেলা পুলিশের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদ তিতুমীর, প্রশাসন ও অর্থ বিভাগের পরিদর্শক আজিজ আহমেদ, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন শাখার পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ পরিদর্শক মীর শরিফুল হক।
এছাড়া দক্ষ কাজের জন্য সেরা উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন চৌগাছা থানার ইমরান হোসেন রাজু, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অলোক কুমার দে, সালাউদ্দিন খান, কামাল হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার আশিকুল আলম। সেরা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে পুরস্কৃত হয়েছেন সিডিএমএস শাখার রেজেক আলী ও বিশেষ শাখার মুজাফফর হোসেন। জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মেজবাহ এপ্রিল মাসের সেরা কনস্টেবল নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি বিশেষ কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন পুলিশ মিডিয়া সেলের নায়েক আমিনুল ইসলাম ও কনস্টেবল তৌহিদুল আলম রঞ্জন। একই সাথে সাইবার অপরাধ দমনে বিশেষ ভূমিকার জন্য সাইবার ক্রাইম জোনের উপ-পরিদর্শক নুর ইসলাম, উপ-পরিদর্শক দেবব্রত ঘোষ, কনস্টেবল আসাদুর রহমান, আতিকুর রহমান ও সৌরভ সরকার বিশেষ পুরস্কারে ভূষিত হন।
পুরস্কার বিতরণকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।