Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে  সাহিদ সভাপতি ও  রনি সম্পাদক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৮:২৯ পিএম
যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে  সাহিদ সভাপতি ও  রনি সম্পাদক

যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ীদের সাথে নির্বাচন কমিশন ছবি: ধ্রুব নিউজ

যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৫১ জন সদস্যের মধ্যে ২৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে সাইকেল প্রতীকের প্রার্থী মো. সাইদুর রহমান সাহিদ ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ১০৭ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মো. হাসিবুর হাসান রনি ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাস প্রতীকের প্রার্থী মো. মাসুদ আলম পান ১০৫ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. পারভেজ।

সহ-সভাপতি পদে ছাতা প্রতীকের প্রার্থী মো. রাসেল শেখ ১০৩ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. হযরত আলী ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে কুড়েঘর প্রতীকের প্রার্থী মো. মাহাবুর হাসান জুয়েল ৭৭ ভোট, বৃক্ষ প্রতীকের প্রার্থী মো. আমিরুল ইসলাম মুকুল ৭৬ ভোট এবং মিনার প্রতীকের প্রার্থী মো. মাকছুদ হোসেন ৫১ ভোট পান।

সহ-সাধারণ সম্পাদক পদে পাঞ্জা প্রতীকের প্রার্থী বাবুল হোসেন ১২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হাতুড়ি প্রতীকের প্রার্থী মো. মাহাবুব আলম সুজন পান ১০০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মফিজুর রহমান ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শেখ মামুন ওরফে রশিদ লিটন পান ১০৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকের প্রার্থী মো. রবিউল রহমান ছোট্টু ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদের অন্যান্য প্রার্থীদের মধ্যে তালা প্রতীকের প্রার্থী মো. ফরহাদ হোসেন ৭৪ ভোট ও ফ্যান প্রতীকের প্রার্থী মো. এহসানুর রহমান ৬৭ ভোট পান। প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন পান ৯৬ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. আরিফ হোসেন ১৩৯ ভোট, আম প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবু ১৩৪ ভোট, রিকশা প্রতীকের প্রার্থী মো. সোহেল ১২৭ ভোট এবং ডাব প্রতীকের প্রার্থী মো. আজিজুর রহমান poro ১০৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে পরাজিত প্রার্থীদের মধ্যে চশমা প্রতীকের প্রার্থী মো. মকবুল হোসেন ৮৭ ভোট ও গাভী প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান ৭৩ ভোট পান।

উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহবুবুর রহমান মজনু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. লিয়াকত আলী। এছাড়া পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফেরদৌস, মো. ইয়াসিন, মো. কাউসার আহমেদ, মো. মোস্তফা আহমেদ ও মো. মোর্তুজা হোসেনসহ আরো অনেকে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)