Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যশোরে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট : বুধবার, ১৩ মে,২০২৬, ০৬:৪৬ পিএম
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যশোরে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

যশোরে সাংবাদিকদের সঙ্গে এক  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ছবি: ধ্রুব নিউজ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড, জনকল্যাণমূলক কর্মসূচি এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের অগ্রগতি জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরার লক্ষ্যে যশোরে সাংবাদিকদের সঙ্গে এক  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

বুধবার বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) সুজন সরকার । সরকারের ১৮০ দিনের(১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পযর্ন্ত) অগ্রাধিকার ভিত্তিতে কাজের লক্ষ্য ও উদ্দেশ্য এ সময় প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরা হয়। তবে, এই ১৮০ দিনে যশোরে কোন কোনে কাজ কতটুকু সম্পন্ন করা হয়েছে এবং কী কী প্রকল্প এই ভিত্তিতে গ্রহণ করা হয়েছে এর কোনো তথ্য দিতে পারেনি আয়োজকরা।

এ সময় জানানো হয়, সরকারের নির্াচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে  ৫১ দফা পরিকল্পনা অনুযায়ী কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা এবং ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষক কার্ড ও কৃষি্ ঋণ মওকূফসহ সরকারের গৃহীত কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলেঅচনা করা হয়।

সুজন সরকার  বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়ন ও অগ্রগতির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সরকারের উন্নয়ন কার্যক্রম, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা এবং তথ্যপ্রবাহ আরও সহজ করার বিষয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক কল্যাণ এর সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সুবর্ণভূমির সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচারের অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)