Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মে দিবসে যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৯:৪১ এ এম
মে দিবসে যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে। ছবি: ধ্রুব নিউজ

যথাযোগ্য মর্যাদায় ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারি শামসুজ্জামান।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, অফিস সম্পাদক নূর-ই আলী নূর মামুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি নজরুল ইসলাম হান্নান, সেক্রেটারি নূরুল আমীন, সদর উপজেলা প্রধান উপদেষ্টা আশরাফ আলী এবং শহর জামায়াতের আমির ইসমাইল হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে শ্রমিকদের অধিকার চরমভাবে লুণ্ঠিত হচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়ে নেওয়া হলেও ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয় না। এমনকি কর্মপরিবেশ ও জীবনের নিরাপত্তা নিয়ে শ্রমিকরা আজ চরম শঙ্কিত।’

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এই নীতি অনুসরণ করলেই বাংলাদেশসহ সারা বিশ্বের মেহনতি মানুষের মুখে হাসি ফুটবে।

বঞ্চিত শ্রমিকদের জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শুধু আলোচনার মাধ্যমে অধিকার আদায় সম্ভব নয়। অধিকার নিশ্চিত করতে হলে সুন্নাহভিত্তিক শ্রম নীতি অনুসরণের পাশাপাশি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)