Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিখোঁজের পরদিন পুকুরে ভাসছিল ছাত্রীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৫:১৮ পিএম
নিখোঁজের পরদিন পুকুরে ভাসছিল ছাত্রীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুরে পুকুরের মধ্য থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে নাছিমা খাতুন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পৌর শহরের ‘ইকো ব্রিকস’ নামক ইটভাটার পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত নাছিমা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে এবং আম বাজার সংলগ্ন বাহাজ্জেল হোসেন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত ওই ইটভাটার পুকুরের পানিতে বোরকা পরা একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকালে নাছিমা স্থানীয় বৈশাখী মেলায় ঘুরতে যাওয়ার বায়না ধরে। মা নাজমা বেগম তাকে যেতে নিষেধ করলেও সে কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার মা ধারণা করেছিলেন, মেয়ে হয়তো রাগ করে সাফদারপুর এলাকায় নানাবাড়ি চলে গেছে। তবে রাতে সেখানে যোগাযোগ করে মেয়ের কোনো সন্ধান পাননি তিনি। আজ সকালে ইটভাটায় লাশ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

ঘটনা সম্পর্কে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ ও অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)