Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ১০:১৩ পিএম
বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

বেনাপোল এলাকায় বিজিবির অভিযানে ৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক। ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ এপ্রিল ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল ও ঘিবা বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় ৩টি শাড়ি, ৪২টি চকলেট, ৯৭টি ঔষধ এবং ৪৩৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব/এস.আই

 

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)