Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বীর নারায়নপুর গ্রামে ঈদপুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২২ মার্চ,২০২৬, ০৯:৩৩ পিএম
বীর নারায়নপুর গ্রামে ঈদপুনর্মিলনী

বীর নরায়নপুর গ্রামে উৎসবমুখর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক উৎসবমুখর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ ২০২৬) বিকেল ৩টায় ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ.ডি.পি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আনছার আলী। অনুষ্ঠানে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, মানবিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট কাফিউর রহমান, আক্কাস আলী ও ইসহাক আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রাহানুজ্জামান আজাদ। সভায় বক্তারা এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পায় এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হয়। অনুষ্ঠানে ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনাড়ম্বরভাবে আয়োজিত এই অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)