Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হবিগঞ্জ ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৭

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২২ মার্চ,২০২৬, ১২:১৪ পিএম
হবিগঞ্জ ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৭

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ৪ জন নিহত হয় ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ৪ জন নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোরে বাসার আসবাবপত্রবোঝাই একটি ডিআই পিকআপ অন্য একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, পিকআপটি বাসার আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় অন্য একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপটির ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি ছিটকে পাশের গভীর ডোবায় পড়ে যায়। এতে ৪ জন নিহত হন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত সাপেক্ষে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ রোববার (২২ মার্চ) ভোররাত ৪টার দিকে ফেনী পৌর এলাকার রামপুর ব্রিজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের রামপুর অংশে চট্টগ্রামমুখী লেনে সংস্কার কাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হচ্ছিল। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহণের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে উভয় চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর ফলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু যানবাহনের জট লেগে যায়। এর কিছুক্ষণ পরই দ্রুতগতিতে আসা দোয়েল পরিবহণের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই জটলার ওপর তুলে দিলে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী প্রাণ হারান। এতে আহত হন আরও ৫ জন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)