নিজস্ব প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
পবিত্র রমজান উপলক্ষে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) হোটেল ওরিয়েনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং এনসিপির জেলা সমন্বয়ক নুরুজ্জামান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এবং অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মঞ্জুর হোসেন মুকুল; যুগ্ম সম্পাদক মোকছেদ আলী, এজাজ উদ্দিন টিপু; কোষাধ্যক্ষ সৈয়দ শাহজাহান আলী খোকন; নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, খাইরুল কবির চঞ্চল, শ্যামল সরকার এবং নুরুজ্জামান লিটন প্রমুখ।
ইফতারের আগে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।