Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ডাক্তার নার্সদের মতবিনিময়

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ০৪:৫৮ পিএম
শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে ডাক্তার নার্সদের মতবিনিময়

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমানের সাথে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমানের সাথে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা  হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ সভাপতিত্ব করেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম মাহফুজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান।

সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমোসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সমস্যা ও জনবল সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভা শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে সেবাদান প্রক্রিয়া ও বিদ্যমান সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। তিনি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)