Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ০২:৩৪ পিএম
শার্শায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী-পুরুষের সমতা, অধিকার ও ক্ষমতায়নের আহ্বান নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, নারীর মর্যাদা ও সম অধিকার নিশ্চিত করা সমাজের নৈতিক দায়িত্ব। তবে সমঅধিকার মানে কেবল গাণিতিক সমান নয়, বরং যোগ্যতার ভিত্তিতে নারীকে তার প্রাপ্য সম্মান ও দায়িত্ব দেওয়া। একজন মা যেভাবে একাগ্রতার সাথে সন্তান লালন-পালন করতে পারেন, তা অনেক ক্ষেত্রে বাবার পক্ষেও সম্ভব হয় না। তাই যাকে যে দায়িত্ব দিলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে, তাকে সেই সুযোগ করে দেওয়াই প্রকৃত সমঅধিকার।

সভায় বক্তারা নারী উন্নয়ন, সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় পেশাজীবী নারী এবং বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা ও সমতার বিষয়টি নতুন করে সামনে তুলে ধরা হয়—এই লক্ষ্যকে সামনে রেখেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)