Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

একুশ বৈষম্যের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা : অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:৪২ পিএম
একুশ বৈষম্যের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা : অনিন্দ্য ইসলাম অমিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছবি:

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২১শে ফেব্রুয়ারি কেবল রক্ত দিয়ে মায়ের ভাষায় কথা বলার অধিকার ছিনিয়ে আনার দিন নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে লড়াই এবং বৈষম্যের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা। শহীদ মিনার আমাদের সেই সাহস ও উদ্দীপনা জোগায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ৫২-এর সেই জনবিস্ফোরণই আমাদের বাংলা ভাষায় কথা বলার সাংবিধানিক অধিকার এনে দিয়েছে। তিনি আরও বলেন, ৫২ হোক কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান—সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখনই বিজয় নিশ্চিত হয়।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পিপিএম) সৈয়দ রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)