Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বৃহত্তর যশোর সমিতি, ঢাকা’র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:০২ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বৃহত্তর যশোর সমিতি, ঢাকা’র শ্রদ্ধা নিবেদন

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর যশোর সমিতি, ঢাকা ছবি: ধ্রুব নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর যশোর সমিতি, ঢাকা। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে সমিতির নেতৃবৃন্দ ভাষা শহীদদের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. নাসিরুল ইসলাম নাসির, কোষাধ্যক্ষ মোহা. আখতারুজ্জামান এবং দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো।

এছাড়াও শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হেমায়েত হোসেন হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মঞ্জুরুল কবীর, যুব বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান বিপুল, সাংস্কৃতিক সম্পাদক মহুয়া আলী লিপি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)