Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম শমশের আলীর সহধর্মিনী সাকেবা আলীর ইন্তেকাল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৫:২৭ পিএম
পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম শমশের আলীর সহধর্মিনী সাকেবা আলীর ইন্তেকাল

সাকেবা আলী ছবি: সংগৃহীত

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম শমশের আলীর সহধর্মিনী সাকেবা আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। আজ বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে শমশের আলী স্যারের সমাধির পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

সাকেবা আলীর মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্টজনরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)