ধ্রুব ডেস্ক
বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে ছুটে যান শিশির মনির। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী। আসনটিতে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে যান শিশির মনির। তিনি নাসির চৌধুরির হাতে ফুল তুলে দেন ও মিষ্টিমুখ করান।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে শিশির মনির লেখেন, ‘নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক।’