Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দাঁড়িপাল্লার সমর্থনে নওয়াপাড়ায় মহিলা জামায়াতের মিছিল

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২১ পিএম
দাঁড়িপাল্লার সমর্থনে নওয়াপাড়ায় মহিলা জামায়াতের মিছিল

নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল ছবি: ধ্রুব নিউজ

আসন্ন নির্বাচন উপলক্ষে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল বের হয়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বালিয়াডাঙ্গা থেকে শুরু হয়ে মিছিলটি আমডাঙ্গা ও আলীপুর বাজার অতিক্রম করে চেঙ্গুটিয়ায় গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় বিপুল সংখ্যক মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনী এই মিছিলের নেতৃত্ব দেন জেলা শুরা সদস্য মোসাম্মৎ হামিদা বেগম। মিছিল পরবর্তী এক সমাবেশে বক্তারা অধ্যাপক গোলাম রসুলের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি রুমা পারভীন, পৌর সহকারী সেক্রেটারি, উপজেলা মহিলা শ্রম বিভাগের দায়িত্বশীলা মনিরা বেগম এবং ১নং ওয়ার্ড মহিলা বিভাগের সেক্রেটারি ফিরোজা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)