ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী বলেছেন, ধর্ম-ব্যবসায়ী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের দাবি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিকরগাছা উপজেলা কমান্ড কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী সাবিরা নাজমুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল লতিফ, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, উপজেলা কমানন্ডের সদস্য সচিব মতিয়ার রহমান।
দুপুর ১২টায় ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ঝিকরগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সাবিরা নাজমুল মুন্নীর অন্য একটি সভা অনুষ্ঠিত হয়।
বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে সভায় বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।