বেনাপোল (যশোর) প্রতিনিধি
বাগআঁচড়ায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর–১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। শুক্রবার দিনভর তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।
প্রচারণার অংশ হিসেবে বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় ।
বাগআঁচড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি। সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “শার্শা উপজেলাকে উন্নয়ন ও ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পথসভাগুলোতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।