Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও জনজাগরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০৬:৫৪ পিএম
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও জনজাগরণ কর্মসূচি

জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশব্যাপী গণসংযোগ শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে সংগঠনটি ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে যশোর শহরের মনিহার এলাকা থেকে শুরু করে পালবাড়ী চৌরাস্তা পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। যশোর শহর ছাত্রশিবিরের সভাপতি আহমেদ ইব্রাহিম শামীম-এর পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম, খুলনা মহানগর সেক্রেটারি রাকিবুল ইসলাম।এছাড়াও যশোর শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

পথসভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা বাস্তবায়ন এবং আগামীর স্থিতিশীল বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ বলা এখন সময়ের দাবি। তারা আরও উল্লেখ করেন, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটলে দেশ একটি টেকসই ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক পথচারী ও ব্যবসায়ী গণভোটে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জানিয়েছে, গণভোটের দিন পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধিতে তাদের এই গণসংযোগ ও প্রচারণামূলক কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)